বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

সাইনুসাইটিস(SINUSITIS)


            সাইনুসাইটিস !! সব বয়সীর জন্যই এক ঝামেলাদায়ক,বিশ্রী বিরক্তকর ব্যাধি।কিছু সময় পরপর কপালের দুই পাশ দিয়ে, কিছু একটা যেন চলাচল করছে,একটানা প্রদাহ হচ্ছে।কপাল ও মাথার খুলির সম্মুখ ভাগে প্রদাহ তীব্র থেকে তীব্রতরও হতে পারে।
এটি জীবানুঘটীত।ভাইরাস বা ব্যাকটেরিয়া এর সংক্রমন বা উদ্ভব ঘটায়।
তবে যাদের সর্দি লেগেই থাকে,তাদের এ রোগ হওয়ার প্রবনতা বেশী।
তাছাড়া,নাকের সাথে সংযুক্ত ছিদ্র পথ সর্দিতে বন্ধ হলে,সাইনাসের অভ্যন্তরিন বাতাসের ভারসাম্য থাকে না,যার কারনে একটা আভ্যন্তরীন চাপ সৃষ্টি হয়,ফলে মাথা ব্যাথার জন্ম নেয়।
মাথার খুলির সম্মুখভাগে এ রোগ হয়,যা দুই পাশের কপাল নিয়ে বিস্তৃত।

কারনঃ
         #এলারজী বা ভাইরাসের সংক্রমন থাকলে,নাক দিয়ে অনবরত পানি ঝরলে।
         #নাক বন্ধ হবার উপক্রম,এমন অবস্থায় ভুগতে থাকলে।
        #নাকের অভ্যন্তরে পলিপ টিউমার বা মাংস বৃদ্ধি পেলে।
        #নাকে কোন প্রকার ইনফেকশন থাকলে।
লক্ষনঃ
        #মাথা ভার ভার লাগে।
        # মাথার সামনের অংশ ব্যাথা করে।
       #কপালের ভ্রূ টিপে ধরলে আরাম বোধ হয়।
       #সর্দি লেগেই থাকে,নাক শির শির করে।
       #গলার স্বরের তারতম্য মনে হয়।
       #জ্বর থাকতে পারে,কিংবা পুরো শরীর ব্যাথা হতে পারে।

চিকিৎসাঃ
১।নাকের শির শির বন্ধের জন্য LORATADINE যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_lodin,oradin
মাত্রা___প্রত্যহ ১+০+১ করে প্রয়োজন অনুযায়ী।
                অথবা,
                           PROMETHAZINE HCL যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___SYP_phenergan,progan,otosil
মাত্রা___প্রত্যহ ১/২ চা চামচ করে ২বার,১-৫দিন।বয়সভেদে মাত্রা তারতম্য।

২।শরীরে ব্যাথা,মাথা ব্যাথা,কিংবা জ্বর থাকলে PARACITAMOL যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_ace plus,napa extra,fast plus
মাত্রা___প্রত্যহ ১+০+১,বা ১+১+১ করে প্রয়োজন অনুযায়ী।

৩।সংক্রমনের সম্ভাবনা থেকে রক্ষার জন্য এন্টিবায়োটিক ERYTHROMYCIN যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___TAB_erythrox-250/500mg,servitrocin-250/500mg,erocin-250/500mg
মাত্রা___প্রত্যহ ১+১+১ করে ,৭দিন।
                 অথবা,
                             AZITHROMYCINযুক্ত ঔষধ খাওয়া যেতে পারে.
যেমন___TAB_zimax-250/500mg,azin-250/500mg
মাত্রা___প্রত্যহ 0+0+১ করে ৫দিন সেব্য।

৪।এন্টিবায়োটিক সেবনে পেটে গ্যাস হতে পারে,এ জন্য OMEPRAZOL  যুক্ত ঔষধ খাওয়া যেতে পারে।
যেমন___CAP_seclo-10/20/40mg,ppi-10/20/40mg
মাত্রা___প্রত্যহ ১+0+১ করে ৫দিন সেব্য।

৫।নাক সর্দিতে বন্ধ হলে,XYLOMETAZOLIN যুক্ত ঔষধ ড্রপ আকারে ব্যাবহার করা যায়।
যেমন___DROP_rinozol-0.05/0.1%
মাত্রা___২/৩ ফোটা নাক দিয়ে টানতে হবে।

৬।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ANTIOXIDENT জাতীয় ভিটামিন খেলে ভালো উপকার হবে।
যেমন___renbo,antox,nox
মাত্রা___প্রত্যহ ০+০+১ করে ১মাস,আহারের পর।

পথ্যঃ
          #গরম ও উষ্ণ খাবার খাওয়া।
          #বেশী ঠান্ডায় চলা ফেরা না করা ।
         #খালি পায়ে ঠান্ডা মেঝেতে/মাটিতে চলাফেরা না করা।
         #অধিক বেশী বা ক্ষীণ আলো ব্যবহার না করা।

                 মনে রাখবে,সাইনুসাইটিস প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই উত্তম।
সাইনুসাইটিস থেকে ভালো ভাবে বাচার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সরনাপন্ন হতে হবে।কেননা,তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঔষধ দিবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভিটামিন ই/VITAMIN E

প্রাথমিক ধারনাঃ ভিটামিন ই ট্যাবলেটে আছে সিনথেটিক ভিটামিন ই। এর সম্পূর্ণ কার্যকারিতা এখনও অজানা।তবে একথা প্রমানিত যে,ভিটামিন ই এন্টিঅক্সিড...